শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০১ পিএম, ২০২৩-০৪-২৬
সানি চন্দ্র বিশ্বাস, লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। বুধবার ( ২৬ এপ্রিল) সকালে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আবু ছায়েদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের সাবেক মেম্বার ( ইউপি সদস্য) মজিবুর রহমান ও একই গ্রামের বর্তমান মেম্বার হিরা মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। ৩ দফায় সংঘর্ষের পর বুধবার (২৬ এপ্রিল) সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় জহিরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। এছাড়াও উভয় পক্ষের আহত হয়েছে প্রায় অর্ধশত লোকজন । সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নুনু মিয়া জানান, একজন লোক ব্রাহ্মণবাড়ীয়া জেলা হাসপাতালে মারা গেছে বলে শুনেছি । বর্তমানে লক্ষীপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited